বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ - ০৯:০৬
বাংলাদেশে ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের প্রতিনিধির অফিসে নারী চিন্তাবিদ পরিষদের সভা

বর্তমান যুগে ধর্মীয় কার্যক্রমে গণমাধ্যমের কার্যকর ও জ্ঞাননির্ভর উপস্থিতির ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশে ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের প্রতিনিধির অফিসে নারী চিন্তাবিদ পরিষদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: সভায় হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোস্তফা মুসাভি এবং বিভিন্ন শিক্ষা, সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনে সক্রিয় একদল নারী অংশগ্রহণ করেন।

সভায় হুজ্জাতুল ইসলাম মুসাভি বর্তমান পরিস্থিতিতে ‘আল্লাহর পথে জিহাদ’-এর ধারণা ব্যাখ্যা করে বলেন, জিহাদ শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। ইসলামী জ্ঞান ও শিক্ষার ব্যাখ্যা, সত্যের পক্ষে অবস্থান এবং বিভিন্ন বিকৃতি ও সংশয়ের মোকাবিলায় বৈজ্ঞানিক, সাংস্কৃতিক, দাওয়াতি ও গণমাধ্যমভিত্তিক প্রচেষ্টাও সাংস্কৃতিক ও দাওয়াতি জিহাদের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।

বাংলাদেশে ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের প্রতিনিধির অফিসে নারী চিন্তাবিদ পরিষদের সভা

গণমাধ্যম জনমত ও নতুন প্রজন্মের চিন্তা-চেতনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান যুগে ধর্মীয় কার্যক্রমের ক্ষেত্রে গণমাধ্যমে সচেতন, লক্ষ্যভিত্তিক ও জ্ঞাননির্ভর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও তথ্যভিত্তিক কনটেন্ট তৈরি, দর্শক-শ্রোতার প্রয়োজন অনুযায়ী বিষয় নির্বাচন, বিভিন্ন প্রশ্ন ও সংশয়ের বৈজ্ঞানিক জবাব দেওয়া এবং আধুনিক ভাষায় ইসলামী জ্ঞান ও শিক্ষা উপস্থাপন করা ধর্মীয় ও গণমাধ্যমকর্মীদের অন্যতম দায়িত্ব।

ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রমে নারীদের ভূমিকা
সভায় দাওয়াতি কার্যক্রম ও সমাজের সাংস্কৃতিক বিকাশে নারীদের বিশেষ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পরিবার, তরুণ প্রজন্ম এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক পরিবেশে নারীদের কার্যকর যোগাযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে বলা হয়, তাঁদের জ্ঞান ও গণমাধ্যম দক্ষতা বৃদ্ধি বাংলাদেশের সমাজে ইসলামী জ্ঞান ও মূল্যবোধের বিস্তারে সহায়ক হতে পারে।

বাংলাদেশে ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের প্রতিনিধির অফিসে নারী চিন্তাবিদ পরিষদের সভা

সভায় প্রশিক্ষণ ও শিক্ষামূলক কোর্স আয়োজন, সক্রিয় নারীদের জ্ঞান ও দক্ষতার মানোন্নয়ন, ইসলামী কনটেন্ট তৈরির পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ, শিক্ষামূলক ও সাংস্কৃতিক কনটেন্ট ধারণ ও প্রকাশ এবং নারীদের জন্য বিশেষ গণমাধ্যম কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশি নারীদের জন্য বিশেষায়িত ম্যাগাজিন
সভায় বাংলাদেশি নারীদের জন্য একটি বিশেষায়িত ম্যাগাজিনের সম্পাদকীয় বোর্ড গঠন ও কার্যক্রম সংগঠিত করার বিষয়েও আলোচনা হয়। ম্যাগাজিনটিতে শিক্ষনীয়  ও সমস্যা-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে ধর্মীয়, পারিবারিক, সাংস্কৃতিক, সামাজিক এবং নারীদের সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরার পরিকল্পনা করা হয়। একই সঙ্গে নারী চিন্তাবিদ ও লেখিকাদের গণমাধ্যমে আরও কার্যকর অংশগ্রহণের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

চিন্তাবিদ পরিষদের সদস্যরা প্রতিভাবান ও দক্ষ নারীদের চিহ্নিত করে তাঁদের কার্যক্রমে যুক্ত করা, লেখালেখি ও কনটেন্ট তৈরির ক্ষেত্রে স্থানীয় জনশক্তি গড়ে তোলা, বৈজ্ঞানিক ও গণমাধ্যম কার্যক্রমের মধ্যে সমন্বয় সৃষ্টি এবং বাংলাদেশের সাংস্কৃতিক ও সামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিয়মিত কনটেন্ট তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও বলা হয়, দাওয়াতি কার্যক্রম তখনই গভীর ও স্থায়ী প্রভাব সৃষ্টি করতে পারে, যখন তা জ্ঞান, দর্শক-শ্রোতার পরিচিতি ও প্রয়োজন বোঝা, সামাজিক চাহিদা নিরূপণ, গণমাধ্যমের সঠিক ব্যবহার এবং তথ্যভিত্তিক ও গ্রহণযোগ্য কনটেন্ট তৈরির ওপর প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশে ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের প্রতিনিধির অফিসে নারী চিন্তাবিদ পরিষদের সভা

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha